মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শবনম ফারিয়ার মন্তব্য: ‘ক্ষমতায় আসুক এমন কেউ, যারা সীমিতভাবে চুরি করবে’

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১০:১৮ পিএম
অভিনেত্রী শবনম ফারিয়া
expand
অভিনেত্রী শবনম ফারিয়া

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা মত দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া।

তার মতে, বাংলাদেশে যারা-ই ক্ষমতায় আসুক না কেন, দুর্নীতির অভিযোগ থাকবেই। তবে তিনি চান, অন্তত এমন নেতৃত্ব আসুক যারা ‘রয়ে সয়ে চুরি করবে’।

সম্প্রতি একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “আমাদের দেশে যারাই ক্ষমতায় আসবে, তারা চুরি করবে— এটা বাস্তবতা।

তবে আমি চাই কেউ যেন একটু সীমিতভাবে করে, কারণ পুরোপুরি চুরি বন্ধ করা সম্ভব নয়।”

আলোচনায় মতপ্রকাশের স্বাধীনতার বিষয়েও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, আগের তুলনায় মানুষ অনেক বেশি স্বাধীনভাবে কথা বলতে পারছে, তবে এই সুযোগ সবার জন্য সমান নয়।

“যদি সত্যি মতপ্রকাশের স্বাধীনতা থাকে, তবে যারা ক্ষমতায় নেই তারাও যেন কথা বলার সুযোগ পায়। শুধু ক্ষমতাসীনদের সমর্থকরা পারবে— সেটা তো ন্যায্য নয়,” বলেন শবনম ফারিয়া।

এ ছাড়া দেশে ‘মব কালচার’ বেড়ে যাওয়ার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী।

তিনি মনে করেন, সরকার কিছু ভালো কাজ করলেও এ ধরনের প্রবণতা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারেনি।

উদাহরণ টেনে তিনি বলেন, “যেমন ৩২ নম্বর বাড়ি ভাঙার ঘটনায় সরকার আসলে কোনো শক্ত অবস্থান নেয়নি। হয়তো নিয়েছিল, তবে আমাদের চোখে সেটা পড়েনি।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup