বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেপাল অ্যাডভেঞ্চার নিয়ে Bongo-তে রিলিজ হলো 'ব্যাচেলর পয়েন্ট-এর নতুন চ্যাপ্টার

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০১:০৫ পিএম আপডেট : ২৩ মে ২০২৬, ১২:৫০ পিএম
expand
নেপাল অ্যাডভেঞ্চার নিয়ে Bongo-তে রিলিজ হলো 'ব্যাচেলর পয়েন্ট-এর নতুন চ্যাপ্টার

ঈদের আনন্দকে একেবারে অন্য মাত্রায় নিয়ে যেতে Bongo-তে দুর্দান্ত এন্ট্রি নিল 'ব্যাচেলর পয়েন্ট'-এর নতুন চ্যাপ্টার 'নেপাল অ্যাডভেঞ্চার' (পর্ব ৮৮-৬৬)। আর এই রিলিজের মধ্য দিয়েই পর্দা উঠল এবারের জমজমাট ঈদ উৎসবের। গল্প যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে নতুন উন্মাদনা। তবে এবার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন; নেপালের চমৎকার সব লোকেশনে ব্যাচেলরদের হাসির রোলার কোস্টার আর অদ্ভুত সব কাণ্ডকারখানা দর্শকদের বিনোদনের ষোলআনা পূর্ণ করতে বাধ্য।

এই স্পেশাল চ্যাপ্টারের মূল চমকই হলো ব্যাচেলর গ্যাংয়ের বিদেশ সফর। নেপালের অচেনা পরিবেশে এই পরিচিত মুখগুলোর নতুন রসায়ন আর পাগলামি দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। বরাবরের মতোই কাজল আরেফিন অমি-র দুর্দান্ত পরিচালনা ও চিত্রনাট্যে এই পর্বেও স্ক্রিন মাতাতে থাকছেন শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব সহ জনপ্রিয় সব তারকারা।

এই ঈদ আনন্দে দর্শকদের বিনোদনের মাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিতে Bongo এই ঈদ সপ্তাহে নিয়ে আসছে আরও ৫টি একক্সক্লুসিভ টাইটেল। ঈদের দিন থেকে টানা ৫ দিন থাকছে জমজমাট সব কন্টেন্টের প্রিমিয়ার:

ঈদের দিন: রোমান্টিক ওয়েব ফিল্ম 'তাজমহল' (পরিচালনায়: ওয়াহিদ আনাম, অভিনযে সৃজা দত্ত, ফয়জুল ইয়ামিন, আ খ ম হাসান)

ঈদের ২য় দিন: সাউথ ইন্ডিয়ান মেগাহিট মুভি 'মাস্টার' (পরিচালনায়: লোকেশ কনকরাজ, অভিনয়ে: জোসেফ বিজয়, বিজয় সেতুপতি, মালবিকা মোহনান)।

ঈদের ৩য় দিন: বাংলা সিনেমা 'ভয়াল' (পরিচালনায়: বিপ্লব হায়দার, অভিনয়ে: ইরফান সাজ্জাদ, আয়শা খান, লুৎফুর রহমান জর্জ)।

ঈদের ৪র্থ দিন: ওয়েব ফিলা মুখোশ মুখো (পরিচালনায়: সম্রাট, অভিনয়ে: খায়রুল বাসার, তোরসা, নাসির উদ্দিন খান, নাদিয়া হক)।

ঈদের ৫ম দিন: শর্ট ফিল্ম 'কনফেশন অফ মার্ডার' (পরিচালনায়: মোর্শেদ শাহর হাসিন হিমাদ্রি, অভিনয়ে: ইমতিয়াজ বর্ষণ, সাবরিন আজাদ, শাহিনূর সরোয়ার, রাফিউল কাদের রুবেল)।

তাহলে আর দেরি কেন? 'ব্যাচেলর পয়েন্ট-এর নেপাল অ্যাডভেঞ্চারের পাশাপাশি টানা ৫ দিন ব্যাক-টু-ব্যাক নতুন সব এক্সক্লুসিভ কন্টেন্ট বিরতিহীনভাবে উপভোগ করতে এখনই চোখ রাখুন Bongo-তে আর সাবস্ক্রাইব করুন Bongo ONE PACK! বিস্তারিত জানতে ভিজিট করুন Bongo অ্যাপ অথবা ওয়েবসাইট, এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজ-এ। সবাইকে ঈদ মোবারক ও বিনোদনময় ঈদের অগ্রিম শুভেচ্ছা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন