

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে রাজধানীতে শুরু হয়েছে উৎসবের আমেজ। ঢাকার পুরোনো নাগরিক ঐতিহ্য ও উৎসব সংস্কৃতি ফিরিয়ে আনতে তিন দিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঈদ উৎসব বাস্তবায়ন কমিটি।
এরই ধারাবাহিকতায় রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে চাঁদ রাতের সন্ধ্যা থেকেই শুরু হয় মেহেদী উৎসব ও সংস্কৃতি সন্ধ্যা। চাঁদরাতের এ উৎসব ঘিরে সন্ধ্যায় কাওয়ালি গানে মুখর হয়ে ওঠে রবীন্দ্র সরোবর। এ সময় আয়োজনে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ঈদের দিন অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য ঈদ মিছিল, যা শুরু হবে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে। উৎসবের তৃতীয় দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব।
মন্তব্য করুন
