শুক্রবার
০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পপ তারকা ব্রিটনি গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১২:০৮ এএম
মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। ছবি: সংগৃহীত
expand
মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। ছবি: সংগৃহীত

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার হয়েছে মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। স্থানীয় সময় বুধবার রাতে তাকে আটক করে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল।

মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, গতকাল রাত প্রায় ৯টা ২৮ মিনিটে ভেঞ্চুরা কাউন্টি এলাকায় তার গাড়ি থামানো হয়। পরে তাকে হাতকড়া পরিয়ে আটক করা হয়। ব্রিটনিকে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে জেলে নিয়ে যাওয়া হয়।

আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। রাতে জেলেই থাকতে হয়েছে তাকে। গ্রেপ্তারের খবর প্রথম প্রকাশ করে টিএমজেড; পরে ভ্যারাইটি বিষয়টি নিশ্চিত করে।

মুক্তি পাওয়ার পর স্পিয়ার্স তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে দেন। এর কয়েক দিন আগে আদালতের আদেশে লুইজিয়ানার এক ব্যক্তির বিরুদ্ধে তার আবেদনের ভিত্তিতে নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে তাকে হয়রানি করছিলেন বলে অভিযোগ রয়েছে।

এর আগে ২০০৭ সালে লস লস অ্যাঞ্জেলেসে পার্ক করা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগিয়ে ঘটনাস্থল ত্যাগের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। পরে ক্ষতিপূরণ দেওয়ার পর মামলাটি প্রত্যাহার করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন