রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশু কথা কেন বলে না?’— রহস্য নিয়ে আসছে নতুন ধারাবাহিক ‘পদ্মাবতী’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১১:০২ পিএম
expand

দর্শকদের জন্য নতুন গল্প নিয়ে আসছে ডিডিসি টিমের নতুন ধারাবাহিক ‘পদ্মাবতী’। নির্মাতা সুমন রেজার পরিচালনায় নির্মিত ধারাবাহিকটি আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দুপুর ২টায় ডিডিসি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

ধারাবাহিকটির প্রচারণার শুরু থেকেই একটি প্রশ্ন দর্শকদের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে— ‘বিশু কথা কেন বলে না?’ রহস্যময় এই চরিত্রে অভিনয় করেছেন পরিচালক ও অভিনেতা মামুন খান। তার নীরবতার রহস্যই ‘পদ্মাবতী’র গল্পকে এগিয়ে নিয়ে যাবে।

নির্মাতা সুমন রেজা জানান, ‘পদ্মাবতী’ কেবল একটি বিনোদনমূলক ধারাবাহিক নয়; এটি মানুষের আবেগ, সম্পর্ক, ভালোবাসা, সংগ্রাম এবং জীবনের অনুচ্চারিত গল্প তুলে ধরার একটি প্রয়াস। বাস্তবতার সঙ্গে গল্পের মেলবন্ধন দর্শকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, ‘বিশু’ চরিত্রটি ইতোমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কেন সে কথা বলে না, তার নীরবতার পেছনের রহস্য কী— এসব প্রশ্নের উত্তর মিলবে ধারাবাহিকটির প্রতিটি পর্বে।

ডিডিসি টিমের নতুন এই আয়োজন নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দুপুর ২টায় ডিডিসি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে রহস্য, আবেগ ও সম্পর্কের গল্পে নির্মিত নতুন ধারাবাহিক ‘পদ্মাবতী’।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank