রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘আজ মা পরীর জন্মদিন’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১২:৪০ পিএম
এনপিবি কোলাজ
expand

আজ ১০ আগস্ট ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের চতুর্থ জন্মদিন। বিশেষ এই দিনটির প্রথম প্রহরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।

মায়ের শুভেচ্ছার জবাবে ছোট্ট পূণ্য যখন মিষ্টি কণ্ঠে বলে ওঠে ‘হ্যাপি বার্থডে টু ইউ আম্মু’, তখন আবেগপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী।

ছেলের মুখ থেকে এমন সুন্দর প্রতিক্রিয়া শুনে পরীমনি ভালোবাসামাখা কণ্ঠে জানান, সন্তান পূণ্যের মাধ্যমেই তার জীবনে এক নতুন ও সুন্দর অধ্যায়ের সূচনা হয়েছে। দিনটি শুধু পূণ্যের জন্মদিনই নয়, বরং ‘মা পরী’ হিসেবে তাঁর নিজেরও নতুন করে জন্ম নেওয়ার দিন।

স্মৃতিঘেরা এই দিনটিতে ভক্তদের সঙ্গে নিজের অনুভূতির কথা শেয়ার করে পরীমনি সামাজিক মাধ্যমে লেখেন- ‘আজ আমার এই সুন্দর এক নতুন জীবনের জন্ম তোমার জন্যেই হয়েছে। আজ আমারও জন্মদিন। মা পরীর জন্মদিন। দোয়া করবেন সবাই।’

মা ও ছেলের এই আবেগঘন ভালোবাসার মুহূর্তটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুভেচ্ছা জোয়ারে ভাসছেন তারা। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা একের পর এক ভালোবাসাপূর্ণ বার্তায় ভরিয়ে দিচ্ছেন কমেন্ট বক্স।

ফেসবুকে প্রায় দেড় কোটিরও বেশি অনুসারী নিয়ে দেশের বিনোদন জগতের অন্যতম শীর্ষ জনপ্রিয় এই তারকা মা-ছেলের বিশেষ দিনটি নিয়ে এখন দারুণ মুখরিত নেটদুনিয়া।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank