

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে এখন সরগরম এফডিসি। আগামী ৩ জুলাই এই বহুল প্রতীক্ষিত ভোট উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কেবল নেতৃত্ব নির্বাচনই নয়, এটি এখন চলচ্চিত্রপাড়ার সবচেয়ে বড় উৎসব ও আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। প্রার্থীদের প্রচার-প্রচারণা, ভোটারদের হিসাব-নিকাশ আর সমর্থকদের পদচারণায় জমে উঠেছে রূপালি জগৎ।
নির্বাচনে কারচুপির আশঙ্কা নিয়ে প্রার্থীরা যেমন সচেতন, তেমনই তা রুখে দিতেও অনড়। আরমান-মুক্তি প্যানেলের সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী রিনা খান জানান, যেকোনো ধরনের কারচুপির চেষ্টা তারা ঐক্যবদ্ধভাবে রুখে দেবেন এবং একটি স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবেন।
অন্যদিকে, নির্বাচন কমিশনও একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নিরাপত্তা জোরদারসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি পূর্ণাঙ্গ প্যানেলের মধ্যে। একটি প্যানেলের নেতৃত্বে আছেন সভাপতি পদপ্রার্থী শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী জয় চৌধুরী।
তাদের প্রতিদ্বন্দ্বী প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন আরমান এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন রুমানা ইসলাম মুক্তি।
এই দুই প্যানেলের বাইরেও বেশ কয়েকজন শিল্পী কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। আগামী ৩ জুলাই ভোটের ফলাফলেই জানা যাবে, আগামী দুই বছরের জন্য কার হাতে উঠছে শিল্পী সমিতির নেতৃত্ব।
