

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) এখন উৎসবমুখর পরিবেশ পার করছে।
আগামী ৩ জুলাই সকাল ৯:০০টা থেকে সন্ধ্যা ৬:০০টা পর্যন্ত এই নির্বাচনের ভোটগ্রহণ চলবে।
এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন নিবন্ধিত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনার কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু, খোরশেদ আলম খসরু এবং বি এইচ নিশান সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে কাজ করে যাচ্ছেন।
সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন এবার প্রচারণায় বেশ কিছু কঠোর নিয়ম জারি করেছে।
বিএফডিসি চত্বরের ভেতরে প্রতিটি প্যানেল সর্বোচ্চ চারটি ব্যানার প্রদর্শন করতে পারবে এবং দেয়ালে বা রশিতে কোনো পোস্টার ঝুলানো যাবে না।
তবে প্রার্থীরা হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করতে পারবেন এবং স্বতন্ত্র প্রার্থীরা নির্দিষ্ট সাইজের (৩ ফুট বাই ২.৫ ফুট) ব্যানার ব্যবহার করার সুযোগ পাবেন।
এছাড়া, ভোটের দিন অননুমোদিত দর্শনার্থীদের প্রবেশ ঠেকাতে বিএফডিসিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে-
১. আরমান-মুক্তি প্যানেল:
এই প্যানেল থেকে সভাপতি পদে আরমান এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।
অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে নূতন ও ইলিয়াস কোবরা, সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবির, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং হিসাবরক্ষক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কামরুজ্জামান কামাল।
এই প্যানেলের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদপ্রার্থীরা হলেন- মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন, বাদল শেখ, আরমান খান এবং শামীম খান।
২. শিবা সানু-জয় চৌধুরী প্যানেল:
প্রতিদ্বন্দ্বী এই প্যানেলের নেতৃত্বে রয়েছেন সভাপতি পদপ্রার্থী শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী জয় চৌধুরী।
এই প্যানেল থেকে সহ-সভাপতি পদে ডি এ তায়েব ও রোজিনা, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মুশফিকুর রহমান কাকন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর এবং হিসাবরক্ষক পদে লড়ছেন জাদু আজাদ।
এছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে রয়েছেন- আলীরাজ, ফরহাদ, শিপন মিত্র, ফিরোজ শাহী, ইয়ামিন হক ববি, হাসান জাহাঙ্গীর, শিরিন শিলা, ফাল্গুনী রহমান জলি, কায়েস আরজু এবং কাবিলা।
