মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ শাবানার জন্মদিন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০২:১৬ পিএম
অভিনেত্রী শাবানা
expand
অভিনেত্রী শাবানা

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি শাবানা। ১৯৬২ সালে মাত্র ১০ বছর বয়সে ‘নতুন সুর’ সিনেমা দিয়ে শিশুশিল্পী হিসেবে তাঁর রূপালী পর্দায় যাত্রা শুরু।

তবে ১৯৬৭ সালে পরিচালক এহতেশাম হায়দার চৌধুরীর ‘চকোরী’ সিনেমায় নাদিমের বিপরীতে নায়িকা হিসেবে অভিষেক হতেই বাজিমাত করেন তিনি। পারিবারিক নাম আফরোজা সুলতানা রত্না হলেও এহতেশামের দেওয়া ‘শাবানা’ নামেই তিনি কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেন।

আজ ১৫ জুন, গুণী এই অভিনেত্রীর ৭৫তম জন্মদিন। ১৯৫২ সালের এই দিনে চট্টগ্রামের রাউজানের ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা ফয়েজ চৌধুরী ও মা ফজিলাতুন্নেসা।

দীর্ঘ ৩৬ বছরের ক্যারিয়ারে শাবানা অভিনয় করেছেন ২৯৯টি চলচ্চিত্রে। রাজ্জাক, ফারুক, জসীমদের মতো তারকাদের সাথে জুটি বাঁধলেও, অভিনেতা আলমগীরের সাথে তাঁর ১৩০টি সিনেমার জুটি ছিল সবচেয়ে সফল।

তাঁর অভিনীত কিছু স্মরণীয় সিনেমা: অবুঝ মন, ছুটির ঘণ্টা. দুই পয়সার আলতা, ভাত দে, স্বামী স্ত্রী

১৯৯৭ সালে ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ‘ঘরে ঘরে যুদ্ধ’ সিনেমার পর হঠাৎ করেই অভিনয়কে বিদায় জানান এই মহানায়িকা। ১৯৭৩ সালে সরকারি কর্মকর্তা ওয়াহিদ সাদিকের সাথে বিয়ে হওয়া শাবানা বর্তমানে দুই মেয়ে (সুমি, ঊর্মি) ও এক ছেলে (নাহিন)-কে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস করছেন।

চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তিনি রেকর্ড ৯ বার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়া ২০১৭ সালে বাংলাদেশ সরকার তাঁকে ‘আজীবন সম্মাননা’-য় ভূষিত করে।

আজকের এই বিশেষ দিনে কিংবদন্তি এই অভিনেত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন তাঁর অসংখ্য ভক্ত ও সহকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup