মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দূর্গাপূজায় ঋতুপর্ণার সঙ্গে নাচবেন জায়েদ খান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম
ঋতুপর্ণা সেনগুপ্ত-জায়েদ খান
expand
ঋতুপর্ণা সেনগুপ্ত-জায়েদ খান

প্রথমবারের মতো ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে নাচবেন চিত্রনায়ক জায়েদ খান। দূর্গাপূজা উপলক্ষে আমেরিকা প্রবাসী হিন্দু সম্প্রদায়ের বাঙালিরা ম্যানহাটনের টাইমস স্কয়ারে সবচেয়ে বড় দুর্গোৎসবের আয়োজন করে থাকেন। সেখানেই একমঞ্চে পারফর্ম করবেন ঋতুপর্ণা ও জায়েদ।

এ বিষয়ে নিউইয়র্ক থেকে জায়েদ খান বলেন, ‘খবরটি সত্য। প্রথমবারের মতো আমি ঋতুপর্ণার সঙ্গে মঞ্চ শেয়ার করতে যাচ্ছি। এরই মধ্যে তার সঙ্গে আমার নিউইয়র্কে দেখা হয়েছে। এবারের দুর্গাপূজায় নানা মাত্রার চমক রাখছে, তার মধ্যে আমার ও ঋতুপর্ণার আয়োজন একটি। আশা করি, নিউইয়র্কে বসবাসকারী দুই বাংলার মানুষেরা উপভোগ করবেন।’

তিনি আরও বলেন, ‘খবরটি শোনার পরে অনেকেই আমাকে ফোন করছেন। অনেকেই পছন্দের গানে ঋতুপর্ণার সঙ্গে নাচ করার অনুরোধ জানাচ্ছেন। তবে সুযোগ পেলে ‘সাগরিকা’ গানের সঙ্গে নাচব।’

আগামী ৪ অক্টোবর একসঙ্গে মঞ্চে উঠবেন দুই বাংলার দুই জনপ্রিয় তারকা।

প্রসঙ্গত, ২০২৪ সালে প্রথমবার টাইমস স্কয়ারে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল, যা ছিল এক ঐতিহাসিক ঘটনা। এরই ধারাবাহিকতায় এবারও মহাসাড়ম্ভরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন