সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জনপ্রিয় গায়ক জেনস সুমন আর নেই

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১০:৪১ এএম
সংগীতশিল্পী জেনস সুমন
expand
সংগীতশিল্পী জেনস সুমন

‘একটা চাদর হবে’ গান দিয়ে সারা দেশে পরিচিতি পাওয়া সংগীতশিল্পী জেনস সুমন আর নেই। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি সংগীত পরিচালক ঈশা খান নিশ্চিত করেছেন।

একটি মাত্র গানই যে শিল্পীকে দেশের কোটি মানুষের প্রিয় করে তুলতে পারে—জেনস সুমন ছিলেন তার জীবন্ত উদাহরণ। ২০০২ সালে বিটিভির এক ম্যাগাজিন অনুষ্ঠানে ‘একটা চাদর হবে’ প্রচারের পর গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং রাতারাতি আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি।

এর আগে ১৯৯৭ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’। এরপর নিয়মিতভাবে প্রকাশ করেন কয়েকটি অ্যালবাম—‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’সহ আরও অনেক গান, যা তাকে স্থায়ী শ্রোতা–সমর্থন এনে দেয়।

২০০৮ সালে ‘মন চলো রূপের নগরে’ অ্যালবামটি প্রকাশের পর থেকে তিনি কিছুটা অনিয়মিত হয়ে পড়েন, তবুও শ্রোতাদের ভালোবাসা বরাবরই তার সঙ্গে ছিল।

দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে আবারও নতুন গানে ফিরে আসেন তিনি। ‘আসমান জমিন’ শিরোনামের সেই গানটি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।

বাংলাদেশের সংগীতবোদ্ধা ও শ্রোতাদের কাছে জেনস সুমন তার অনন্য কণ্ঠ আর জনপ্রিয় কিছু গানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Uruguay VS Cape Verde
Scheduled
22 Jun, 04:00 AM
VS
World Cup