

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন অনুমতি ছাড়া তার নাম ও ছবি বাণিজ্যিকভাবে ব্যবহার এবং এআই প্রযুক্তি দিয়ে তৈরি অশ্লীল ও বিকৃত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শুনানিতে আদালত জানায়, ঐশ্বরিয়ার ব্যক্তিত্ব অধিকার রক্ষায় অনুমতি ছাড়া ছবি ব্যবহার বন্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে।
অভিনেত্রীর আইনজীবী অভিযোগ করেন, তার পরিচয় বাণিজ্যিকভাবে অপব্যবহার হচ্ছে, ভুয়া ওয়েবসাইটগুলো নিজেদের অফিসিয়াল প্ল্যাটফর্মে তার ছবি ব্যবহার করছে। এছাড়া মগ, টি-শার্টসহ নানা পণ্যে তার নাম-ছবি ছাপানো হচ্ছে। এমনকি ‘ঐশ্বরিয়া নেশন ওয়েলথ’ নামে একটি প্রতিষ্ঠান তাকে ভুয়া চেয়ারম্যান দেখিয়েছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এআই ব্যবহার করে অশ্লীল ও বিকৃত ছবি তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে, যা তার সম্মানহানির শামিল।
বিচারপতি তেজস ক্যারিয়ার বেঞ্চ এই ধরনের অপব্যবহার ঠেকাতে নির্দেশনার ইঙ্গিত দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৫ জানুয়ারি।
গুগলের আইনজীবী জানান, আপত্তিকর কনটেন্ট সরাতে নির্দিষ্ট ইউআরএল দিতে হবে। আদালতও বাদীকে ইউআরএল সরবরাহ বা বিএসআই প্রক্রিয়ায় যাওয়ার সুযোগ দিয়েছে।
মন্তব্য করুন