

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


একসময় বলিউডে বেশ আলোচিত ছিলেন অভিনেত্রী পূজা বেদী। সাহসী চরিত্রে অভিনয় থেকে শুরু করে অভিনেতা আদিত্য পঞ্চোলীর সঙ্গে সম্পর্ক, নানা কারণে তার ব্যক্তিজীবনও ছিল দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তবে পুরোনো সেই সম্পর্ক নিয়ে আর কোনো আলোচনা করতে চান না অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন ও অভিনয়জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেন পূজা। সেখানে উঠে আসে আদিত্য পঞ্চোলীর প্রসঙ্গও। অভিনেত্রী জানান, অতীতের সেই সম্পর্ক তার জীবনের একটি বিশেষ অভিজ্ঞতা হলেও বিষয়টি নিয়ে বারবার আলোচনা করতে তিনি আগ্রহী নন।
পূজার ভাষ্য, ওই সম্পর্ক তার জীবনের একটি বিশেষ অভিজ্ঞতা ছিল। তবে সম্পর্কটি ভেঙে যাওয়ার বহু বছর পরও এ নিয়ে তাকে প্রশ্ন করা হয়। এ বিষয়ে এখন নীরব থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
এর কারণ হিসেবে আদিত্য পঞ্চোলীর সন্তানদের কথাও উল্লেখ করেন পূজা। তিনি বলেন, আদিত্যের দুই সন্তান এখন বড় হয়েছেন। তাদের কথা বিবেচনা করে অতীতের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে বারবার আলোচনা করা ঠিক হবে না। কেউ এ বিষয়ে জানতে চাইলে ইন্টারনেটে তথ্য খুঁজে নিতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
একই ইন্ডাস্ট্রিতে কাজ করার কারণে বিভিন্ন অনুষ্ঠান বা আয়োজনে আদিত্য পঞ্চোলীর সঙ্গে দেখা হয়ে যায় বলেও জানান পূজা। তবে এমন পরিস্থিতিতে তিনি দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন।
পূজা বেদীর ব্যক্তিজীবনেও রয়েছে বিচ্ছেদের অধ্যায়। ১৯৯৪ সালে ফারহান ফার্নিচারওয়ালাকে বিয়ে করেন তিনি। তাদের দুই সন্তান আলায়া ও ওমর। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। বর্তমানে আর বিয়ের বিষয়ে আগ্রহী নন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।

