বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেলফি তুলতে গিয়ে অভিনেত্রীর ঠোঁটে চুমু, তারপর...

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০১:২৬ পিএম আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০১:২৭ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

রেড কার্পেটের আলোকোজ্জ্বল আবহে হঠাৎই নেমে আসে এক অনাকাঙ্ক্ষিত অস্বস্তি। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ভক্তদের ভালোবাসার জবাব দিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার মুখোমুখি হন ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নিকিতা রাওয়াল।

ঘটনার সূত্রে জানা যায়, রেড কার্পেটে আলোকচিত্রীদের ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় এক নারী ভক্ত নিকিতার সঙ্গে সেলফি তোলার অনুরোধ জানান। ভক্তের আবদারে হাসিমুখেই সাড়া দেন অভিনেত্রী।

কিন্তু সেলফি তোলার মুহূর্তেই ঘটে বিপত্তি। ওই নারী ভক্ত হঠাৎ নিকিতার গালে চুমু খেয়ে বসেন এবং পরক্ষণেই তাকে নিজের দিকে টেনে এনে ঠোঁটে চুমু খাওয়ার চেষ্টা করেন। হঠাৎ এই ঘটনায় মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়ে পড়েন নিকিতা।

ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা। অনেক অনুরাগী বিষয়টিকে সুস্পষ্ট ‘যৌন হেনস্থা’ হিসেবে আখ্যা দিয়ে ওই নারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা বার্তা পাঠিয়ে নিকিতার প্রতি পূর্ণ সমর্থন ও সহানুভূতি প্রকাশ করেন।

পরিস্থিতি নিয়ে নীরবতা ভেঙে অবশেষে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মুখ খুলেছেন নিকিতা। কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘এত ভালোবাসা ও সমর্থনের জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।

আমি সত্যিই কৃতজ্ঞ। আপনারা জানেন যে আমি সত্যের পক্ষেই আছি এবং আমার কোনো ভুল ছিল না। আমার লুকানোরও কিছু নেই- আমি সবসময় সত্যের পথেই থাকব।’

প্রসঙ্গত, ক্যারিয়ারে বলিউড ও দক্ষিণ ভারতীয়- উভয় ইন্ডাস্ট্রিতেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে নিকিতা রাওয়ালের। ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’, ‘মিস্টার হট মিস্টার কুল’, ‘দ্য হিরো- অভিমন্যু’ এবং অক্ষয় কুমার ও জন আব্রাহাম অভিনীত জনপ্রিয় ছবি ‘গরম মসালা’য় তার অভিনয় দর্শকদের নজর কেড়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank