

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বলিউড অভিনেতা সানি দেওল তার নতুন সিনেমা ‘বঁটোয়ারা ১৯৪৭’-এর প্রচারণায় ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে ভারতকে মা ও পাকিস্তানকে খালা হিসাবে সম্বোধন করেছেন।
মঙ্গলবার (০৪ আগস্ট) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
নিজের ছবি ‘বঁটোয়ারা ১৯৪৭’-এর প্রচারণা অনুষ্ঠানে গিয়েছিলেন সানি। সেখানে জানান ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক নিয়ে কথা বলবেন না তিনি।
এরপর বলেন, “আমরা এসব বিষয় নিয়ে আলাদা করে ভাবি না। কারণ একসময় দেশ একটাই ছিল। বাবা যেমন বলেছিলেন, ‘ভারত আমার মা, আর ওই দেশ আমার মাসি।’ আপনারা সকলে সেই কথাটা জানেন। কোথাও না কোথাও আমরা সবাই একে অপরের সঙ্গে যুক্ত।”
সানি মনে করেন একজন অভিনেতার কাজ গল্প বলা, রাজনৈতিক বিতর্ক উস্কে দেওয়া না। বলেন, ‘আমি ওই সব বিষয়ে খুব বেশি যেতে চাই না। আমরা অভিনেতা, গল্প তৈরি করি। গল্প বেছে নিই এবং সেই গল্পই দর্শকের সামনে তুলে ধরি। সেই গল্পকে রাজনৈতিক রং দিতে চাই না। তাই এই বিষয় নিয়ে আমি আর কিছু বলব না।’
এক দম্পতির গল্পে নির্মিত হয়েছে ‘বঁটোয়ারা ১৯৪৭’। এতে ভারতের স্বাধীনতা লাভের মধ্যে ওই দম্পতির পাকিস্তানে চলে যাওয়ার গল্প উঠে এসেছে। আগামী ১৮ আগস্ট মুক্তি প্রতীক্ষিত ছবিটিতে সানির সঙ্গে দেখা যাবে প্রীতি জিনতাকে। ছবির পরিচালক রাজকুমার সন্তোষী।