শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়লেন রাশমিকা মান্দানা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৭:০৬ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তার ক্যারিয়ারে যোগ করলেন নতুন এক অনন্য রেকর্ড। আসন্ন তামিল সিনেমা ‘মাইসা’-তে সম্পূর্ণ নতুন এবং ভিন্ন এক রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন তিনি।

রাশমিকা মান্দানা তার ক্যারিয়ারে এক দুর্দান্ত মাইলফলক স্পর্শ করেছেন। নারীপ্রধান সিনেমা ‘মাইসা’-তে তাকে পানির নিচে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে।

নির্মাতাদের দাবি, ভারতের সিনেমা ইতিহাসে রাশমিকাই প্রথম কোনো অভিনেত্রী, যিনি এভাবে পানির নিচে ‘আন্ডারওয়াটার ফাইট সিকোয়েন্স’ বা যুদ্ধ দৃশ্যে অংশ নিয়েছেন।

এই সিনেমার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, ঝুঁকিপূর্ণ ও কঠিন এই অ্যাকশন দৃশ্যগুলোর জন্য রাশমিকা কোনো ‘বডি ডাবল’ বা বিকল্প খলনায়ক/স্ট্যান্টম্যানের সাহায্য নেননি।

সব চ্যালেঞ্জিং দৃশ্য তিনি নিজেই সম্পন্ন করেছেন। এই দৃশ্যগুলোর পারফেকশনের জন্য টানা দুই দিনে প্রায় ২০ ঘণ্টা পানির নিচে কাটাতে হয়েছে তাকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শুটিংয়ের কিছু ঝলক প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যায়, বিশেষ ওয়েটস্যুট পরে ডুবুরিদের কাছ থেকে পানির নিচে দীর্ঘ সময় থাকা এবং ফাইট করার কঠোর প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।

আরেকটি ছবিতে তার পিঠে আঘাতের দাগও দেখা গেছে- তবে সেটি আসল ক্ষত নাকি সিনেমার মেকআপ, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সিনেমার পরিচালক রবীন্দ্র পুল্লে জানান, ‘মাইসা’ সিনেমায় রাশমিকার এই নতুন ও সাহসী রূপ দর্শকদের দারুণভাবে চমকে দেবে। খোদ রাশমিকাই স্বীকার করেছেন যে, এটি তার অভিনয় জীবনের সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং কাজ ছিল।

প্রিয় অভিনেত্রীর এমন অ্যাকশনধর্মী অবতার দেখতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার ভক্তরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup