

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইংগেটের (৪১) দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে বিনোদন মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। জানা গেছে, সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী ইশমায়েল উইলিয়ামের সঙ্গে তাঁর বাগ্দান সম্পন্ন হয়েছে। ইশমায়েল বিনোদন জগতের বাইরে আর্থিক ও ডিজিটাল অ্যাসেটস খাতের একজন ব্যবসায়ী।
ইশমায়েল বিনোদন জগতের কেউ নন, বরং অর্থ ও ডিজিটাল অ্যাসেটস খাতের একজন সফল ব্যক্তিত্ব। প্রচারের আলো থেকে দূরে থাকতেই ভালোবাসেন তিনি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এক ছুটির সফরে ইশমায়েলের বিয়ের প্রস্তাবে সম্মতি দেন জেনিফার।
বর্তমানে এই জুটি খ্রিষ্টান রীতিতে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন এবং ভেন্যু ও ভেন্ডর খোঁজার কাজ শুরু করেছেন। সেপ্টেম্বর-অক্টোবর অথবা আগামী ডিসেম্বর-জানুয়ারির দিকে বিয়ের সানাই বাজতে পারে। ঘনিষ্ঠ বন্ধু হারলিন শেঠি ও জেনেলিয়া দেশমুখও এই পরিকল্পনার কথা জানেন।
২০১২ সালে অভিনেতা করণ সিং গ্রোভারের সাথে বিয়ে এবং ২০১৪ সালে বিচ্ছেদের পর জেনিফার নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রেখেছিলেন। দীর্ঘ বিরতির পর নতুন করে জীবন সাজানোর এই খবরে ভক্তদের মাঝে বইছে আনন্দের হাওয়া।
যদিও ২০১৮ সালে ‘ফির সে’ সিনেমার এই অভিনেত্রী এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবুও ইশমায়েলের সাথে তাঁর এই নতুন অধ্যায়ের গুঞ্জন ভক্তদের কৌতূহলকে আকাশচুম্বী করে তুলেছে।
