রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবনসঙ্গীর হাতে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা দিতে চান তানিয়া!

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০২:১৫ পিএম আপডেট : ০৩ জুন ২০২৬, ০২:৪৬ পিএম
তানিয়া মিত্তল
expand
তানিয়া মিত্তল

বিলাসবহুল জীবনযাপন আর ১৫০ জন দেহরক্ষী নিয়ে ‘বিগ বস্‌ ১৯’-এ হইচই ফেলে দিয়েছিলেন তানিয়া মিত্তল। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ জীবনসঙ্গীকে নিয়ে এক অদ্ভুত ইচ্ছার কথা প্রকাশ করেছেন তিনি।

সাধারণত অনেকে ধনী জীবনসঙ্গী খুঁজলেও, তানিয়া হাঁটলেন উল্টো পথে। তিনি জানান, কোনো ধনী স্বামী তাঁর চাই না। বরং তিনি নিজেই অর্থনৈতিকভাবে এতটা সফল হতে চান যেন সঙ্গীর সমস্ত বড় প্রয়োজন একাহাতেই পূরণ করতে পারেন। ভালোবাসা ও সম্পর্কের খাতিরে সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত এই অভিনেত্রী। স্বামীর ব্যাংক ব্যালেন্স শূন্য হলেও তাঁর কোনো আপত্তি নেই।

তানিয়া আরও বলেন, “আমি চাই, সে প্রতিদিন সকালে উঠে আমার কাছে ১০ থেকে ১৫ লক্ষ টাকা চাইবে। আর আমার যেন সেই সামর্থ্য থাকে যে আমি প্রতিদিন তাকে ১০-১৫ লক্ষ টাকা হাতে তুলে দিতে পারি। আমি ঠিক এই ধরণের প্রেমিকা বা স্ত্রী হতে চাই।”

‘বিগ বস্‌’-এর পর বিজ্ঞাপনে কাজ করা তানিয়াকে খুব শীঘ্রই দেখা যাবে রান্নার রিয়্যালিটি শো ‘মা হ্যায় না’-তে, তাঁর মা সুনীতা মিত্তলের সঙ্গে। এর আগেও অবশ্য নিজের রূপচর্চা নিয়ে এক অদ্ভুত দাবি করেছিলেন তানিয়া। তিনি বলেছিলেন, “প্রতি সপ্তাহে আমি গোয়ালিয়র থেকে দিল্লি উড়ে যাই, সেখান থেকে কোরিয়া। সেখানে গিয়ে কোরিয়ান স্কিন কেয়ার করাই। আমার ত্বক দেখেছেন কত উজ্জ্বল!” তানিয়ার এমন লাইফস্টাইল ও চিন্তাভাবনা বরাবরের মতোই ভক্তদের অবাক করে চলেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন