রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের ১০ বছর পর মা হলেন জনপ্রিয় অভিনেত্রী

প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৭:৪০ পিএম
অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী
expand
অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী ও অভিনেতা বিবেক দহিয়ার সংসারে এলো নতুন অতিথি। তবে একজন নয়, একসাথে দুই পুত্ৰসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। ২৬ মে (মঙ্গলবার) যমজ সন্তানের জন্ম দেন দিব্যাঙ্কা। এনডিটিভির এক প্রতিবেদনে এই সুখবরটি জানানো হয়েছে।

২০১৬ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন এই তারকা দম্পতি। বিয়ের পর থেকেই বহুবার দিব্যাঙ্কার মাতৃত্ব নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাদের। গত সাত মাস ধরে লাইমলাইট থেকে একরকম দূরেই ছিলেন অভিনেত্রী, যা ভক্তদের মনে নতুন গুঞ্জনের জন্ম দেয়।

সব জল্পনার অবসান ঘটিয়ে চলতি বছরের মার্চ মাসে নিজেদের সন্তানসম্ভবা হওয়ার খবরটি প্রকাশ্যে আনেন তারা। তখন অভিনেত্রী বলেছিলেন, 'বিবেক এবং আমি কেবল সন্তান চেয়েছিলাম, আমরা চেষ্টা করেছি এবং তা হয়েছে। আমরা ধন্য।'

বাবা হওয়ার উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবেক দহিয়া লেখেন:

"আমার করণ ও অর্জুন এসে গিয়েছে। আমাদের ছেলেরা এসে গিয়েছে। ওদের আগমনে আমাদের জীবন খুশিতে ভরে গিয়েছে। দিব্যাঙ্কা এবং আমি আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু করলাম। আপনাদের সকলের আশীর্বাদ কাম্য।"

যমজ ছেলের আগমনে এই দম্পতির দীর্ঘদিনের পারিবারিক অপেক্ষার অবসান ঘটলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন