

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ওপার বাংলার আসন্ন সিনেমা ‘ভালোবাসার মরশুম’ থেকে বাদ পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শুরুতে খবর ছিল, এই সিনেমায় বলিউডের ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা শারমান যোশীর বিপরীতে অভিনয় করবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা পরিবর্তন হয়েছে।
সিনেমাটির পরিচালক এম এন রাজ জানিয়েছেন, তানজিন তিশা ভিসা সংক্রান্ত জটিলতার কারণে শুটিংয়ে অংশ নিতে পারেননি। ফলে নির্মাতা দল তার পরিবর্তে নতুন মুখ সুস্মিতা চ্যাটার্জিকে চূড়ান্ত করেছে। প্রযোজনা সংস্থার একাধিক সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।
টালিউডে নতুন হলেও সুস্মিতা ইতোমধ্যে আলোচনায় এসেছেন নির্মাতা সৃজিত মুখার্জির ঘনিষ্ঠ বন্ধু হিসেবে। সামাজিক মাধ্যমে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় বেশ কিছুদিন ধরেই তিনি বিনোদনপাড়ার আলোচনায় রয়েছেন।
অন্যদিকে, ‘ভালোবাসার মরশুম’ নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি তানজিন তিশা। তিনি চুক্তিবদ্ধ হলেও আনুষ্ঠানিকভাবে সিনেমাটির বিষয়ে কিছু জানাননি।
তবে ভক্তদের জন্য সুখবর হলো, তানজিন তিশা খুব শিগগিরই ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। ‘সোলজার’ নামের সেই সিনেমায় তাকে নায়িকা হিসেবে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে নির্মাতা সূত্র।
মন্তব্য করুন
