সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের আনন্দে দেশজুড়ে মিষ্টি বিতরণ রাশমিকা-বিজয়ের 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৪:০২ পিএম
মন্দিরে মিষ্টি বিরতণ করছেন রাশমিকা মান্দানা ।। ছবি: সংগৃহীত
expand
মন্দিরে মিষ্টি বিরতণ করছেন রাশমিকা মান্দানা ।। ছবি: সংগৃহীত

দেশজুড়ে বিয়ের আনন্দ ছড়িয়ে দিলেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। নবদম্পতির উদ্যোগে রোববার (১ মার্চ) ভারতের বিভিন্ন মন্দিরে অন্নদানের আয়োজন করেছেন তারা। পাশাপাশি ২০টির বেশি শহরে পাঠানো হয়েছে মিষ্টিভর্তি ট্রাক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মন্দিরে পূজা শেষে ভক্তদের হাতে মিষ্টির বাক্স তুলে দিচ্ছেন তাঁরা। উপস্থিত ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দেন এই তারকা জুটিকে।

এর আগে এক বার্তায় দম্পতি জানান, দেশের মানুষের ভালোবাসাই তাঁদের পথচলার শক্তি। তাই জীবনের বিশেষ এই মুহূর্তটি সবার সঙ্গে ভাগ করে নিতে চান তাঁরা। ভারতীয় সংস্কৃতিতে আনন্দ ভাগ করে নেওয়ার অন্যতম অনুষঙ্গ মিষ্টি ও খাবার বিতরণ—সেই ঐতিহ্য মেনেই এই আয়োজন।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের আইটিসি মেন্টরসে তেলুগু ও কোডাভা রীতিতে বিয়ে করেন রাশমিকা ও বিজয়। ২০১৮ সালে ‘গীত গোবিন্দ’ সিনেমায় প্রথম একসাথে দেখা যায় এ জুটিকে। দীর্ঘদিনের সম্পর্কের পর এবার নতুন অধ্যায় শুরু করলেন এই দুই তারকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন