

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী তিথিতে মুম্বাইয়ের নর্থ বম্বে সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে হাজির ছিলেন বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী কাজল ও রানি মুখার্জি।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মুখার্জি পরিবারের দুর্গাপূজায় প্রতিবছর অংশ নেন এই দুই অভিনেত্রী। দুর্গাপূজার অনুষ্ঠানে কাজল পরেছিলেন রুপালি রংয়ের শাড়ি ও লাল ব্লাউজে, যেখানে ছিল রুপালি সুতা ও স্টোনের জারদৌসি কাজ। অন্যদিকে রানি মুখার্জি পরেছিলেন সাদা জমিনের নীল ও লাল রঙের চওড়া পাড়ের জামদানি শাড়ি।
দেবীর আরাধনা শেষে তারা আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আনন্দময় সময় কাটান। অনুষ্ঠানে তারা প্রয়াত দেব মুখার্জিকেও স্মরণ করেন। দেব মুখার্জি এই পরিবারের দুর্গাপূজার মূল উদ্যোক্তা ছিলেন। এবারের পূজায় তার অনুপস্থিতিতে উপস্থিতরা আবেগে মেতেছিলেন।
এই পূজায় শুধু কাজল ও রানি নয়, কাজলের বোন তানিশা মুখার্জি, পরিবারের অন্যান্য সদস্য এবং ছেলে-মেয়েরা উপস্থিত ছিলেন। এছাড়া বলিউড ও টালিউডের পরিচালক ও প্রযোজকরাও অংশগ্রহণ করেছেন।
মন্তব্য করুন
