রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চরম ট্রলের শিকার আলিয়া ভাট

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পিএম আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পিএম
অভিনেত্রী আলিয়া ভাট
expand

প্রিয় তারকার সান্নিধ্য পেতে ভক্তদের ব্যাকুলতা নতুন কিছু নয়, তবে অনেক সময় এই উন্মাদনা অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনার জন্ম দেয়। সম্প্রতি বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে নেটদুনিয়ায়।

মুম্বাইয়ে নিজের প্রযোজনা সংস্থার ছবি ‘ডোন্ট বি শাই’-এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠান শেষে ভেন্যু থেকে বের হওয়ার সময় এক ভক্ত সেলফি তুলতে গেলে অভিনেত্রীর দেহরক্ষী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভক্তদের সঙ্গে তারকাদের নিরাপত্তা ব্যবস্থার দূরত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দৃশ্যটিতে দেখা যায়, অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত অন্য অনুরাগীদের সঙ্গে বেশ স্বাচ্ছন্দ্যে ছবি তুলছিলেন আলিয়া। ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে এক যুবক সেলফি তোলার জন্য অভিনেত্রীর বডিগার্ডের বাধা উপেক্ষা করে একেবারে কাছে চলে আসেন।

পরিস্থিতি সামাল দিতে দেহরক্ষী তাকে দুবারই কঠোরভাবে দূরে সরিয়ে দেন। তবে পুরো সময়টিতে আলিয়া অন্য দিকে ব্যস্ত থাকায় এবং বিষয়টি তার নজরে না আসায় তিনি কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাননি।

বিতর্ক ও অনাকাঙ্ক্ষিত এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পেশাগত কাজের সুবাদে খবরের শিরোনামে রয়েছেন এই অভিনেত্রী। বোনকে সঙ্গে নিয়ে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান গড়ার পর সেখান থেকে নির্মিত প্রথম কাজ ‘ডোন্ট বি শাই’ আগামী ২৫ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে।

এছাড়া সঞ্জয় লীলা বানসালির বিগ বাজেটের বহুল প্রতীক্ষিত প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে তাকে দেখা যাবে, যা ২০২৭ সালের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank