

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ আট বছর পর বড় পর্দায় ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পায় তার নতুন সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’। রাজকুমার সন্তোষীর পরিচালনায় এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন সানি দেওল, শাবানা আজমি ও আলি ফজলের মতো তারকারা। দেশভাগের প্রেক্ষাপটে তৈরি হওয়া এই ছবিটিকে নিয়ে সবার বেশ আগ্রহ ছিল।
কিন্তু ১৫০ কোটি টাকার বিশাল বাজেটে তৈরি এই সিনেমা বক্স অফিসে একেবারেই চলেনি। এমনকি ৫০ কোটি টাকাও আয় করতে পারেনি ছবিটি। সমালোচকদের কাছ থেকেও এটি খুব একটা ভালো প্রতিক্রিয়া পায়নি।
ছবিটি ফ্লপ হওয়ায় প্রীতি জিনতা কি খুব চিন্তিত? অভিনেত্রী জানালেন, তিনি মোটেও চিন্তিত নন। শুটিংয়ে তিনি নিজের শতভাগ দিয়ে কাজ করেছেন। তার মতে, নিজের কাজটা ঠিকমতো করা উচিত, আর বাকি ফল ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া ভালো। এই সিনেমাটি নিয়ে তিনি বেশ গর্বিত।
প্রীতি বলেন, ‘প্রথমত, আমি এই সিনেমা নিয়ে গর্বিত। সিনেমাটির জন্য আমি অসাধারণ প্রতিক্রিয়া পেয়েছি। অভিনেতা হিসেবে আমি বরাবরই প্রত্যাশা ও প্রাপ্তির ভারসাম্য সামলে এসেছি। যখন আমি কজা করি, নিজের শতভাগ দিয়ে কাজ করি। অর্থাৎ, আমি কর্মে বিশ্বাসী। আপনি আপনার কাজটুকু ঠিকভাবে করুন, বাকিটা সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিন। কী হবে, সেটা তো কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। সেজন্য আমি চেষ্টা করি, প্রতিটি সিনেমায় শতভাগ চেষ্টা দিতে।’

