

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০০৯ সালের ব্লকবাস্টার সিনেমা 'থ্রি ইডিয়টস'-এর জনপ্রিয় চরিত্র ফুংসুক ওয়াংরু কি লাদাখের সমাজকর্মী সোনাম ওয়াংচুকের জীবন অনুসরণ করে তৈরি হয়েছিল?
এই প্রশ্ন ঘিরে সম্প্রতি অভিনেতা আমির খান ও সোনাম ওয়াংচুকের মধ্যে বেশ মজার এক আলোচনা শুরু হয়েছে। আমির দাবি করেছিলেন, সিনেমাটি তৈরির সময় তিনি বা পরিচালক রাজকুমার হিরানি সোনাম ওয়াংচুককে চিনতেনই না।
কিন্তু আমিরের এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও সামনে আসে, যেখানে দেখা যায় সিনেমাটি মুক্তির আগেই আমির ও সোনামের মধ্যে সরাসরি দেখা হয়েছিল।
বিষয়টি নিয়ে পডকাস্টে কথা বলতে গিয়ে সোনাম ওয়াংচুক রসিকতা করে বলেন, আমির হয়তো তার ‘গজনি’ সিনেমার চরিত্রের মতো স্বল্পমেয়াদি স্মৃতিভ্রংশ বা শর্ট টার্ম মেমোরি লসে ভুগছেন! ১৫ মিনিট পরেই তাদের সাক্ষাতের কথা তার ভুলে যাওয়া অস্বাভাবিক নয়।
অবশ্য ফুংসুক ওয়াংরু চরিত্রটি পুরোপুরি তাকে অনুসরণ করে তৈরি হয়েছে- এমন দাবি করেননি ওয়াংচুক। তার মতে, তার কাজ বা চিন্তাভাবনা হয়তো সিনেমার নেপথ্যের মানুষদের মনে কিছুটা অনুপ্রেরণা জোগাতে পারে, যা নিয়ে তার কোনো ক্ষোভ বা আপত্তি নেই, বরং বিষয়টি অবচেতন মনে ঘটে থাকতে পারে।
প্রসঙ্গত, ২০০৯ সালে মুক্তির পর বিশ্বজুড়ে দারুণ সাড়া ফেলেছিল ‘থ্রি ইডিয়টস’। বর্তমানে এই জনপ্রিয় সিনেমার দ্বিতীয় কিস্তি তৈরির পরিকল্পনা চলছে, যেখানে পুরোনো অভিনেতাদেরই আবার পর্দায় দেখা যেতে পারে।


