সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব খানের সঙ্গে আসছেন নাসির উদ্দিন? যা জানা গেল

বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৫:১৩ পিএম
অভিনেতা শাকিব খান ও নাসির উদ্দিন খান
expand
অভিনেতা শাকিব খান ও নাসির উদ্দিন খান

মেগাস্টার শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের ব্লকবাস্টার 'বরবাদ'-এর পর ফের একসঙ্গে আসার খবরে ঢালিউডে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে।

তবে নতুন খবর হলো, এই নতুন প্রজেক্টে শাকিবের বিপরীতে খলনায়ক হিসেবে দেখা যেতে পারে শক্তিশালী অভিনেতা নাসির উদ্দিন খানকে।

শাকিব-নাসিরের এই ফেসঅফ নিয়ে চারদিকে তুমুল চর্চা হলেও বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা রেখে দিয়েছেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি। নাসির উদ্দিন খানের থাকা প্রসঙ্গে তিনি জানান, কাস্টিং নিয়ে তাদের চিন্তাভাবনা চলছে, তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

গল্পের চাহিদানুযায়ী অভিনয়শিল্পী নির্বাচন করা হচ্ছে এবং শুটিং শুরুর সময়ই কেবল অফিসিয়াল কাস্টিং লিস্ট প্রকাশ করা হবে।

পূর্বে নভেম্বরে কাজ শুরুর কথা শোনা গেলেও নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী অক্টোবরের শেষভাগেই ক্যামেরা অন হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে ছবিটি প্রেক্ষাগৃহে আসবে ২০২৭ সালের ঈদুল ফিতরে।

অ্যাকশন ও রোমান্সের মিশেলে নির্মিত হতে যাওয়া এই সিনেমার নাম আপাতত রাখা হয়েছে ‘নিঃস্ব’। এতে শাকিব খানের সঙ্গে তৃতীয়বারের মতো জুটি বাঁধছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল।

উল্লেখ্য, এর আগে আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’ সিনেমায় একসঙ্গে পর্দা ভাগ করেছিলেন শাকিব খান ও নাসির উদ্দিন খান। নতুন এই পরিকল্পনা বাস্তবে রূপ নিলে পর্দায় আবারও মুখোমুখি হবেন এই দুই গুণী তারকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন