

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফ্যাশন ডিজাইন, মডেলিং এবং গ্রুমিং প্রশিক্ষক- তিন রূপেই দেশের বিনোদন অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন অ্যাডলফ খান। তবে শুধু ফ্যাশন জগতেই সীমাবদ্ধ থাকতে চান না তিনি, কাজের এই পরিধি ছাড়িয়ে অভিনয়েও নিজেকে নিয়মিত দেখতে চান এই বহুমুখী প্রতিভা।
কিংবদন্তি কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের কাজের প্রতি অ্যাডলফ খানের রয়েছে গভীর অনুরাগ। সম্প্রতি এক সাক্ষাৎকারে আবেগপ্লুত কণ্ঠে তিনি জানান, হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে অবশ্যই তার মধ্যে সম্ভাবনা খুঁজে পেতেন এবং কাজের সুযোগ দিতেন।
অ্যাডলফ খান বলেন:
‘আজকে যদি হুমায়ূন আহমেদ বেঁচে থাকতেন, উনি ঠিক আমার ক্যারেক্টারটা পিক করতেন। যদি তিনি দেখতেন আমার মধ্যে অনেক কিছু করার ক্ষমতা আছে, তবে কোনো না কোনোভাবে আমার প্রতিভাকে কাজে লাগাতেন।’
হুমায়ূন আহমেদের কাজের অনন্য বৈচিত্র্য তুলে ধরে তিনি আরও বলেন, এই মহান নির্মাতার সৃষ্টিতে প্রতিটি চরিত্রই ছিল গুরুত্বপূর্ণ- এমনকি গৃহপরিচারিকা বা মতি মিয়ার মতো সাধারণ চরিত্রগুলোও গল্পে আলাদা গুরুত্ব রাখত। সাধারণের মধ্য থেকে অসাধারণ চরিত্র ফুটিয়ে তোলার সেই জাদুকরী নির্মাণেই নিজের রূপ দেখতে চাইতেন অ্যাডলফ।
মঞ্চ ও ফ্যাশন অঙ্গনের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে অভিনয়ে কাজে লাগাতে চান এই মডেল ও ডিজাইনার। নাটক, সিনেমা এবং ওয়েব কনটেন্ট- সব মাধ্যমেই ভালো কাজের অভিজ্ঞতা অর্জনে তিনি তৈরি।
এরই অংশ হিসেবে সম্প্রতি 'গুলশানের চামেলি' নামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।


