সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুম্বন বিতর্কে মুখ খুললেন অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৩:০১ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

একটি রিয়্যালিটি শো-তে তরুণ অভিনেত্রী শ্রেয়া কালরার গালে চুমু দিয়ে তীব্র কটাক্ষ ও সমালোচনার মুখে পড়েন জনপ্রিয় ভারতীয় অভিনেতা রাম কাপুর। মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে ক্ষোভের ঝড় ওঠে। ঘটনার বেশ কিছুদিন নীরব থাকার পর অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।

ঘটনার পেছনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না জানিয়ে রাম কাপুর স্পষ্ট করেন, পুরো বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, অভিনেত্রী শ্রেয়া কালরার সঙ্গে তার একাধিকবার কথা হয়েছে এবং শ্রেয়া নিজেও বিষয়টি নিয়ে কোনো আপত্তি জানাননি।

রাম কাপুরের বক্তব্য অনুযায়ী, ক্যারিয়ারের শুরু থেকেই তিনি একটু বেশি খোলামেলা ও মিশুক প্রকৃতির। তাই প্রেক্ষাপট ছাড়া এমন বিতর্ক তৈরি হলে তা নিয়ে তিনি একদমই চিন্তিত নন।

শিল্পাঙ্গনে নিজের দীর্ঘ যাত্রার কথা স্মরণ করিয়ে দিয়ে অভিনেতা বলেন, দীর্ঘ ২৭ বছরের অভিনয় জীবনে কোনো নারী সহকর্মী তার নামে কোনো অভিযোগ তোলেননি।

এই পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে তিনি অত্যন্ত গর্বিত। তাই মানুষ কী সমালোচনা করল, তাতে তার কিছু আসে-যায় না এবং তিনি নিজের মেজাজেই চলবেন।

উল্লেখ্য, সম্প্রতি খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চায় আমূল পরিবর্তন এনে বিপুল ওজন কমিয়ে এক নতুন লুকে আত্মপ্রকাশ করেছিলেন রাম কাপুর। তবে সেই ফিটনেস ও পরিবর্তন নিয়ে পাওয়া প্রশংসার রেশ না কাটতেই এই চুমু-বিতর্ক নিয়ে খবরের শিরোনামে এলেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন