বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পার যে সিদ্ধান্তে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন রাজ

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৩:৪৬ পিএম
শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা
expand
শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা

২০২১ সালে পর্নোগ্রাফি মামলায় মুম্বইয়ের আর্থার রোড জেলে ৬৩ দিনের বন্দিজীবন কাটাতে হয়েছিল ব্যবসায়ী-অভিনেতা রাজ কুন্দ্রাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের এক আতঙ্কময় ও নাটকীয় অধ্যায়ের কথা শেয়ার করেছেন তিনি।

জেলে থাকার সময় মানসিক ও শারীরিক ভাবে অত্যন্ত বিপর্যস্ত ছিলেন রাজ। এর মধ্যেই একদিন সংবাদমাধ্যমের সূত্রে তার কানে আসে এক ভয়াবহ খবর- স্ত্রী শিল্পা শেট্টি নাকি তার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।

পরিবার ও স্ত্রী যাদের সবচেয়ে ভালোবাসেন, সেই সম্পর্কের ভাঙনের খবরে রাজ এতটাই মানসিকভাবে ভেঙে পড়েন যে, ওই রাতে আর ঘুমোতেই পারেননি। চরম হতাশায় নিজের জীবন শেষ করে দেওয়ার ভাবনাও তখন তার মাথায় এসেছিল।

তবে রাজ শিল্পার সঙ্গে যোগাযোগ করলে সত্য সামনে আসে। শিল্পা সরাসরি জানান, বিবাহবিচ্ছেদের খবর সম্পূর্ণ রটনা ও মিথ্যা।

তিনি রাজের প্রতি পূর্ণ আস্থা রাখেন এবং এই কঠিন লড়াইয়ে সবসময় স্বামীর পাশেই আছেন। শিল্পার এই আশ্বাসে নতুন করে বাঁচার শক্তি পান রাজ।

জেলখানার মানবেতর পরিবেশ ও খাবারের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন রাজ। আর্থার রোড জেলের খাবার মুখে তোলার মতো না থাকায় বাধ্য হয়ে জল আর বিস্কুট খেয়ে দিন কাটাতে হয়েছিল তাকে।

এই অনাহার ও চরম মানসিক চাপে মাত্র ৬৩ দিনে তা র ওজন কমে যায় প্রায় ১৭ থেকে ১৮ কেজি।

রাজের দাবি, এই পুরো ঘটনাটি কোনো বিচ্ছিন্ন আইনি পদক্ষেপ ছিল না, এটি ছিল তার বিরুদ্ধে একটি সুপরিকল্পিত চক্রান্ত। এই গভীর ষড়যন্ত্রের সঠিক তদন্তের দাবি জানিয়ে তিনি ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর (CBI) কাছে চিঠি দিয়েছেন।

২০২১ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পেলেও, জেলের সেই ভয়াল দিনগুলোর দাগ এবং মানসিক আঘাত আজও তার মনে গভীরভাবে রয়ে গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank