বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন পরিচয়ে ধরা দিলেন মাহি

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০২:১৯ পিএম
সামিরা খান মাহি
expand
সামিরা খান মাহি

অভিনয়ের পাশাপাশি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি এবার নাম লেখালেন ব্যবসায়ী হিসেবে। 'স্পিডটাচ অটোস' নামের একটি গাড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়েছেন তিনি।

ব্র্যান্ড নিউ, রিকন্ডিশনাল এবং প্রি-ওউনড গাড়ির বাজারে গ্রাহকদের উন্নত মান, সঠিক মূল্য ও প্রতিযোগিতামূলক সুবিধা দেওয়াই তার লক্ষ্য।

অনেক দিন ধরে দুটি ভিন্ন ব্যবসার পরিকল্পনা করছিলেন মাহি, যার একটি হিসেবে এই গাড়ি ব্যবসার কথা আনুষ্ঠানিকভাবে জানালেন। দ্রুতই দ্বিতীয় ব্যবসার খবরও নিয়ে আসবেন বলে জানান তিনি।

গত দুই বছর ধরে কাজের সংখ্যা বেশ কমিয়ে দিয়েছেন মাহি। মূলত অভিনয়কে নিজের একমাত্র আয়ের উৎস না রেখে বিকল্প একটি পথ তৈরির জন্যই ব্যবসায়িক উদ্যোগ নেওয়া। গল্প ও চরিত্র পছন্দ হলে বেছে বেছে কাজ করার স্বাধীনতা বজায় রাখতেই তিনি আয়ের জন্য ভিন্ন পথ বেছে নিয়েছেন, যেন কেবল পছন্দের প্রজেক্টগুলোতেই যুক্ত থাকা যায়।

সম্প্রতি 'মায়ার সংসার' ও 'কর্মফল' নামের দুটি নতুন মিনি সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। মহিন খানের পরিচালনায় পারিবারিক গল্পের 'কর্মফল' সিরিজে তার পাশাপাশি অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আ খ ম হাসান, দীপা খন্দকার ও মনিরা মিঠুর মতো তারকারা।

অন্যদিকে মোহাম্মদ ওমর ফারুকের পরিচালনায় 'মায়ার সংসার'-এ অভিনয় করেছেন নাদের চৌধুরী ও মনিরা মিঠু। সিরিজ দুটি শিগগিরই 'সিনেমাওয়ালা' ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank