

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানী, বাংলাদেশ বর্তমানে বিদ্যুৎ সংকটে ভুগছে এবং এই সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিদ্যুৎ পরিস্থিতির অবনতি নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।
ওমর সানী বলেন, ‘আমি দেশের বিভিন্ন জায়গায় নিয়মিত আসা-যাওয়া করি এবং দেখেছি যে ঢাকার বাইরের মানুষ বিদ্যুতের তীব্র সংকটে ভুগছে। ঢাকার বাইরে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। বিশেষ করে ঢাকার পার্শ্ববর্তী এলাকা যেমন- সাভার ও মানিকগঞ্জের পরিস্থিতি সরাসরি প্রত্যক্ষ করেছি। পুরো দেশের চিত্রও এর থেকে আলাদা কিছু নয়।’
মন্ত্রী মহোদয়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে দয়া করে কোনো অজুহাত বা সাফাই গাইবেন না। আমি নিজে বসুন্ধরা আবাসিক এলাকায় থাকি বলে বিদ্যুতের সঠিক কষ্টটা হয়তো টের পাই না। কিন্তু বাইরে বের হলেই এর ভয়াবহতা বোঝা যায়। সত্যি বলতে, বিদ্যুৎ নিয়ে দেশের মানুষ চরম অশান্তি ও কষ্টে দিন কাটাচ্ছে।’
বিদ্যুৎ সংকট থেকে মুক্তির প্রত্যাশা ব্যক্ত করে ওমর সানী প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘দেশের এই বিদ্যুৎ সংকট কাটাতে আমরা সবাই এখন আপনার দিকেই তাকিয়ে আছি।’

