বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়াবহ দুর্ঘটনার শিকার মৌসুমী এখন কেমন আছেন?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৬:৫৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ ইভেন্টের কাজ শেষে ফেরার পথে এক ভয়াবহ সড়কদুর্ঘটনার শিকার হয়েছেন। তাকে বহনকারী গাড়িটিতে একটি দ্রুতগামী পিকআপ সজোরে ধাক্কা দিলে তিনি গাড়ির ভেতর ছিটকে পড়েন। বর্তমানে তিনি বিপদমুক্ত থাকলেও শরীরের একাধিক স্থানে আঘাত পেয়ে ব্যথায় ভুগছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করে মৌসুমী মৌ লেখেন, ‘আলহামদুলিল্লাহ! অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি।’

তিনি জানান, পিকআপের ধাক্কায় তিনি গাড়ির বাম দিক থেকে ডান দিকে ছিটকে পড়েন এবং মাথা, বুক, হাত ও পায়ে আঘাত পান। তবে বড় ধরনের কোনো প্রাণঘাতী ক্ষতি হয়নি।

দুর্ঘটনার আকস্মিকতা বর্ণনা করতে গিয়ে তিনি জানান, অল্পের জন্য একটি বড় বিপদ এড়ানো গেছে। তার গাড়ির ঠিক পেছনেই বাইকে ছিলেন মেকআপ আর্টিস্ট মুমিন। পিকআপটি মুমিনকে ধাক্কা দিলে কিংবা তার গাড়ির সামনের দরজায় আঘাত করলে পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারত।

পিকআপ চালকের গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীন আচরণের তীব্র সমালোচনা করে তিনি জানান, চালকটি বেপরোয়া ছিল এবং তার গাড়ির ব্রেক ঠিক ছিল না। চালক নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল বলেও তার ধারণা।

পরবর্তীতে পিকআপের মালিক এসে জানান, ওই চালকের গাড়ি চালানোর কথা ছিল না। সবশেষে অলৌকিকভাবে বেঁচে ফেরায় স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন