

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বলিউড তারকা আমির খানকে দেওয়া সাম্প্রতিক একটি হুমকিমূলক ভয়েস মেসেজ ও ফেসবুক পোস্ট ঘিরে পুলিশি তদন্ত জোরদার হয়েছে।
অনলাইনে ছড়িয়ে পড়া অডিও ক্লিপটিতে নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য "আরজু বিষ্ণোই" পরিচয় দিয়ে এক ব্যক্তি অভিনেতার সাম্প্রতিক বিয়ে ও কর্মকাণ্ডের অজুহাতে তার বিরুদ্ধে "লাভ জিহাদ" ও ভারতীয় সংস্কৃতি অবমাননার অভিযোগ তোলে।
এমনকি তাকে ‘উচিত শিক্ষা দেওয়া’ও ‘চুপ করিয়ে দেওয়ার’ হুমকিও দেওয়া হয়। ঘটনাটির তদন্তে নেমে সাইবার ক্রাইম শাখা এক আন্তর্জাতিক ডিজিটাল নেটওয়ার্কের সন্ধান পেয়েছে।
প্রাথমিক তদন্তে হুমকি বার্তার IP অ্যাড্রেসটি সুইডেনের দেখালেও পুলিশ প্রায় নিশ্চিত যে প্রেরক তার আসল পরিচয় গোপন রাখতে VPN এবং Tor ব্রাউজার-এর মতো বিশেষ অনলাইন অ্যানোনিমিটি টুল ব্যবহার করেছে।
এর ফলে অপরাধীর আসল অবস্থান ও পরিচয় বের করা পুলিশের জন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।
যদিও বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং পুলিশ অডিওটির সত্যতা যাচাইসহ ডিজিটাল তথ্যপ্রমাণ বিশ্লেষণ করছে, তবুও পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো এফআইআর (FIR) দায়ের করেনি।
কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি ব্যবস্থা নেওয়ার আগে তাদের মূল লক্ষ্য হলো এই বার্তাটির পেছনে থাকা মূল অপরাধীকে সঠিকভাবে শনাক্ত করা।