

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ পুলিশ একাডেমি রাজশাহীর প্রিন্সিপালের কার্যালয়ে ‘অফিস সহায়ক (এমএলএসএস)’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ আগস্ট পর্যন্ত সরাসরি ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ পুলিশ একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ
বিভাগ: বাংলাদেশ পুলিশ একাডেমি
পদের নাম: অফিস সহায়ক ( এমএলএসএস )
পদের সংখ্যা: ১১টি
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই আবেদন করতে পারবেন)
কর্মস্থল: রাজশাহী
বেতন: বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) গ্রেড-২০: ৮,২৫০-২০,০১০/-
বয়সসীমা: ২৮ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর। (বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।)
আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে।
আবেদনপত্র সংগ্রহ ও আবেদন প্রক্রিয়া
১. ফরম সংগ্রহ: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ পুলিশ একাডেমির অফিসিয়াল ওয়েবসাইট https://bpa.police.gov.bd/ থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
২. আবেদন প্রেরণের ঠিকানা: নির্ধারিত আবেদনফরমে প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্র সংযুক্ত করে “প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী” বরাবর ডাকযোগে পাঠাতে হবে।
৩. খামের ওপর নির্দেশাবলী: খামের ওপর স্পষ্ট অক্ষরে পদের নাম এবং খামের বাঁ পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা লিখতে হবে।
আবেদনের শেষ সময়: ২৮ আগস্ট, ২০২৬ ইং।
বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।