

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রখ্যাত হলিউড অভিনেতা ও গায়ক জ্যারেড লেটোর বিরুদ্ধে এবার নাবালিকা বয়সে যৌন নিপীড়ন ও হেনস্তার গুরুতর অভিযোগ তুলেছেন চার নারী।
সম্প্রতি সম্প্রচারিত বিবিসি-র আলোড়ন সৃষ্টিকারী তথ্যচিত্র ‘জ্যারেড লেটো: হলিউডস ডার্ক সিক্রেট’-এ মোট ১০ জন নারী অস্কারজয়ী এই তারকার আপত্তিকর আচরণের বিবরণ দেন, যাদের মধ্যে ৯ জনই এই প্রথমবার জনসমক্ষে মুখ খুলেছেন।
তথ্যচিত্রটিতে তুলে ধরা ২০০২ থেকে ২০১৬ সালের মধ্যকার এসব ঘটনায় ভুক্তভোগীরা জানান- ১৭ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসের মোটেলে নিপীড়ন, সরাসরি যৌন আক্রমণের হুমকি, ১৭ বছর বয়সে ক্যালিফোর্নিয়ায় সম্মতির আইনি বয়স উপেক্ষা করে শারীরিক সম্পর্কে বাধ্য করা (যা সংবিধিবদ্ধ ধর্ষণের আওতাভুক্ত) এবং ১৬ বছর বয়সে বারবার ফোনে যৌন ইঙ্গিতপূর্ণ কথা বলা ও প্রস্তাব দেওয়ার মতো ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছেন তারা।
এছাড়া, এক নাবালিকাকে সম্পর্ক গোপন রাখতে গোপনীয়তা চুক্তিতে (এনডিএ) সই করানোর চেষ্টা করা হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন বলে বিবিসি নিশ্চিত করেছে।
সামগ্রিক তদন্তে বিবিসি এই অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে ভুক্তভোগীদের তৎকালীন বন্ধু ও পরিবারের সদস্যের সাক্ষ্যের পাশাপাশি পুরোনো ছবি ও মেসেজ প্রমাণ হিসেবে পর্যালোচনা করেছে।
এমনকি লেটোর মিউজিক ব্যান্ড ‘থার্টি সেকেন্ডস টু মার্স’-এর সাবেক সহকর্মীরাও তথ্যচিত্রে জানান যে, স্টুডিও বা ব্যাকস্টেজের ড্রেসিংরুমে কিশোরীদের ডেকে আনা এবং তাদের সঙ্গে অন্যায্য বয়সের ব্যবধানে মেলামেশা করার লেটোর অভ্যাসটি সহকর্মীদের জন্য অত্যন্ত অস্বস্তিকর ছিল।
উল্লেখ্য, ৫৪ বছর বয়সী এই অভিনেতার বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। এর আগেও লস অ্যাঞ্জেলেসের ডিজে অ্যালি টিলজ এবং ২০২৫ সালে আন্তর্জাতিক মাধ্যম ‘এয়ার মেইল’-এর প্রতিবেদনে একাধিক নারী তার অনুচিত আচরণের বিষয়টি সামনে এনেছিলেন, যদিও অতীতে এসব দাবি অস্বীকার করেছিলেন এই তারকা।