রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে ‘পাখি’খ্যাত মধুমিতার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৪:২৪ পিএম আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম
মধুমিতা সরকার
expand

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার ঢালিউডে পা রাখতে যাচ্ছেন। প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন পশ্চিমবঙ্গের এই আলোচিত তারকা।

‘বোঝেনা সে বোঝে না’, ‘কেয়ার করি না’ কিংবা ‘চিনি’র মাধ্যমে দুই বাংলাতেই তিনি তুমুল পরিচিতি পান। এর আগে ২০১৬ সালে ‘মেঘবালিকা’ নাটকে অভিনয় করলেও, এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের বড় পর্দায় দেখা মিলবে তার।

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের আড়ালের অন্ধকার জগত নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির মূল গল্প। এখানে মধুমিতাকে দেখা যাবে একজন যৌনকর্মীর চরিত্রে, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার বলির পাঁঠা হন।

এটি একটি সম্পূর্ণ নারীকেন্দ্রিক সিনেমা, যেখানে প্রথাগত কোনো নায়ক থাকছে না। চরিত্রের জটিলতা, ইতিবাচক ও নেতিবাচক দিক এবং জীবনের চরম সংগ্রামকেই এই গল্পের মূল ভিত্তি করা হয়েছে, যা আগে কলকাতায় করা মধুমিতার যেকোনো চরিত্রের চেয়ে বেশ আলাদা ও ব্যতিক্রমী।

সম্প্রতি সিনেমাটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হওয়ার পর মধুমিতা জানান, বাংলাদেশে কাজের অপেক্ষার অবসান ঘটে তিনি বেশ উচ্ছ্বসিত।

পরিচালক মোহাম্মদ ইকবাল এখনই আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও জানা গেছে, আগামী ১ আগস্ট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো মহরত অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘গুলশানের চামেলি’।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank