

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচ উপলক্ষে আজ (রোববার) রাতে ঢাকায় দুটি জমজমাট বিশেষ স্ক্রিনিং ও কনসার্টের আয়োজন করা হয়েছে। বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি দর্শকদের বিনোদন দিতে এই দুই আয়োজনে থাকছেন দেশি ও আন্তর্জাতিক মঞ্চের জনপ্রিয় তারকারা।
কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নোরা ফাতেহির সাথে পারফর্ম করে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবার ঢাকার মঞ্চে পারফর্ম করবেন। তার সাথে আরও থাকবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ।
নিজের শিকড়ে (ঢাকায়) গাইতে পেরে সঞ্জয় জানান তিনি অত্যন্ত আনন্দিত ।
ঢাকার এই শো শেষ করেই তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে তার পরবর্তী কনসার্টের জন্য উড়াল দেবেন।
‘ফাইনাল কিক অফ’ কনসার্ট
ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে আরেকটি বড় অনুষ্ঠান। এতে গাইবেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান।
প্রীতমের পাশাপাশি মঞ্চে থাকবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট এবং জেসিয়া ইসলাম। ১৯ জুলাই রাত থেকে শুরু হয়ে এই আয়োজন চলবে ২০ জুলাই সকাল পর্যন্ত।
আজ রাতের ঢাকার ফুটবল উন্মাদনাকে দ্বিগুণ করতে বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি থাকছে গান ও ডিজে মিউজিকের এক দারুণ মেলবন্ধন!