বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় কে এই পাকিস্তানি তরুণী আনিকা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৪:২০ পিএম
এনপিবি কোলাজ
expand

ইতিহাসে প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। আগামী ৭৫তম আসরে দেশটির প্রতিনিধিত্ব করবেন ২৪ বছর বয়সী তরুণী আনিকা মেরাজ।

সম্প্রতি লাহোরের ফালেট্টিস হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার মাথায় ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান ২০ক্ষ’ খেতাবের মুকুট পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে সাবেক মিস পাকিস্তান ইউনিভার্সাল ও মিস্টার পাকিস্তান ওয়ার্ল্ড উপস্থিত ছিলেন।

আনিকা ব্যবসা ও অর্থনীতিতে স্নাতক শেষ করে বর্তমানে অডিটিং ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর করছেন। ভবিষ্যতে তিনি একজন সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট (CPA) হতে চান।

পড়াশোনার পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষা এবং নারী শিক্ষার উন্নয়নে কাজ করার স্বপ্ন দেখেন তিনি। আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় আনিকা বেশ অভিজ্ঞ।

এর আগে তিনি মিস আর্থ, মিস গ্লোবাল ও মিস কসমোসহ বেশ কিছু প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। এমনকি কসোভোর ‘ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় চারটি শিরোপাও জিতেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank