মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির অভিযান: একদিনে গ্রেফতার ৪৬০ জন

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১১:০৪ এএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

রাজধানীতে নিয়মিত অভিযানে একদিনে ৪৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে ডিএমপির বিভিন্ন থানায় ৪৯টি মামলা দায়ের করা হয়।

সোমবার (২০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি। এর আগে গতকাল রোববার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন থানা পুলিশ।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৫৬ জন, তেজগাঁও বিভাগে ৬২ জন, মিরপুর বিভাগে ১২৬ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ৪৭ জন ও গোয়েন্দা বিভাগ ৬ জনকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে মোট ১২ হাজার ৮৪ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ১০০ বোতল এস্কাফ সিরাফ ও নগদ ৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন