সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইরাল বাপ-বেটার ভিডিও

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ১১:৪৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় রকশিল্পী নগরবাউল জেমস। মঞ্চে গিটার হাতে যার দাপুটে উপস্থিতি ভক্তদের হৃদয়ে কম্পন ধরায়। তবে এবার গিটার নয়, বরং ড্রামস আর ছেলের সঙ্গে এক অন্যরকম জেমসকে দেখল নেটদুনিয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জেমসের একটি ভিডিও, যেখানে তিনি তার ছোট পুত্র জিবরান আনামকে ড্রামসের খুঁটিনাটি শেখাচ্ছেন। ভিডিওটিতে দেখা যায়, পরম মমতায় জিবরানকে ড্রাম স্টিক ধরা শেখাচ্ছেন বাবা জেমস। গুরুর এমন ঘরোয়া আর স্নেহমাখা রূপ দেখে উচ্ছ্বসিত তার ভক্ত-অনুরাগীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই মন্তব্যের জোয়ার ভেসেছে। একজন নেটিজেন লিখেছেন, ‘গুরু যখন শেখাচ্ছে, ভবিষ্যতে বড় মিউজিশিয়ান হবে ইনশাআল্লাহ।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ওহে ভবিষ্যৎ গুণিজন, আমরা তোমার বিশ্বজয় দেখতে শেষ প্রান্তে দাঁড়িয়ে অপেক্ষমাণ থাকব।’

বাবা-ছেলের এই মিউজিক্যাল মুহূর্তটি এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে। জেমসের উত্তরসূরি হিসেবে জিবরান কি ভবিষ্যতে ড্রামসের জাদুতে মাতাবে বিশ্ব? এমন প্রত্যাশায় এখন থেকেই বুক বাঁধছেন ভক্তরা।

প্রসঙ্গত, ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। নামিয়া আনাম জেমসের তৃতীয় স্ত্রী। তার জন্ম যুক্তরাষ্ট্রেই; জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন