রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২২ বছর পর চাঁদপুরে যাচ্ছেন তারেক রহমান

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৬, ১১:০৬ এএম
দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরে আসার ঘোষণাকে ঘিরে তারেক রহমান এর আগমন উপলক্ষে প্রস্তুতি জোরদার; সম্ভাব্য জনসভাস্থল পরিদর্শন ও গণমাধ্যমে কথা বলছেন শেখ ফরিদ আহমেদ মানিক এমপি।
expand
দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরে আসার ঘোষণাকে ঘিরে তারেক রহমান এর আগমন উপলক্ষে প্রস্তুতি জোরদার; সম্ভাব্য জনসভাস্থল পরিদর্শন ও গণমাধ্যমে কথা বলছেন শেখ ফরিদ আহমেদ মানিক এমপি।

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী ১৬ মে তাঁর এই সফরকে কেন্দ্র করে জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

শনিবার (২ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তার সফরকে সামনে রেখে সম্ভাব্য বিভিন্ন ভেন্যু পরিদর্শন করছেন সংসদ সদস্যসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

ইতোমধ্যে প্রস্তুতি সভা, প্রচার কার্যক্রম এবং মাঠপর্যায়ের তৎপরতা জোরদার করা হয়েছে।

দলের শীর্ষ নেতার আগমনকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরকালে তারেক রহমান খাল খনন প্রকল্প, ফ্যামিলি কার্ড বিতরণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। এছাড়া তিনি সুধী সমাবেশ ও একটি বিশাল জনসভায় যোগ দেবেন।

জানা গেছে, চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ওই জনসভায় ৮ থেকে ১০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে আশা করছেন আয়োজকরা।

প্রস্তুতির অংশ হিসেবে শেখ ফরিদ আহমেদ মানিক জেলার শীর্ষ নেতাদের নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় খাল খনন প্রকল্পের উদ্বোধনস্থল সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

উল্লেখ্য, বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালে চাঁদপুর সফর করেছিলেন। এরপর দীর্ঘ বিরতির পর দলের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের এই সফরকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জানান, আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান চূড়ান্তভাবে চাঁদপুর আসবেন। তিনি খাল খননসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন। রাজরাজেশ্বরী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ৬৮০ জন বাসিন্দার জন্য এই ফ্যামিলি কার্ড চালু করা হবে।

তিনি আরও জানান, সবশেষ ২০০৪ সালে তিনি চাঁদপুর সফরে এসেছিলেন। তখন তিনি দলের একজন নিবেদিত কর্মী ছিলেন, আর এখন প্রধানমন্ত্রী হিসেবে আসছেন এটি আমাদের জন্য গর্বের ও আবেগের বিষয়। আমরা চাঁদপুরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরে আসার ঘোষণাকে ঘিরে তারেক রহমান এর আগমন উপলক্ষে প্রস্তুতি জোরদার; সম্ভাব্য জনসভাস্থল পরিদর্শন ও গণমাধ্যমে কথা বলছেন শেখ ফরিদ আহমেদ মানিক এমপি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন