শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চিত্রনায়িকা ময়ূরীর স্বপ্ন এবার বিমান কেনার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০২:৩৪ পিএম
চিত্রনায়িকা ময়ূরী
expand
চিত্রনায়িকা ময়ূরী

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ময়ূরী এবার ব্যক্তিগত বিমান কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই অভিনেত্রী সম্প্রতি একটি ভিডিওতে হাস্যরসের ছলে এমন কথা জানান।

ভিডিওতে ময়ূরীকে দেখা যায় যুক্তরাষ্ট্রের একটি ব্যক্তিগত বিমানঘাঁটিতে ঘুরতে। সেখানে তিনি বলেন, “এখানে শুধু প্রাইভেট প্লেন ওঠানামা করে। ভাবছি, কবে আমারও এমন একটা বিমান হবে!”

ভিডিওর ক্যাপশনেও তিনি একই ইচ্ছে প্রকাশ করেছেন। পরে ভক্তদের উদ্দেশে ময়ূরী জানান, বিষয়টি কেবল মজার ছলেই বলেছেন, এটি তার বাস্তব কোনো পরিকল্পনা নয়।

নব্বই দশকের শেষ দিকে ঢালিউডে ঝড় তোলা ময়ূরী এক সময় অশ্লীলতার তকমা সত্ত্বেও একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন। শাকিব খানসহ সমসাময়িক অনেক শীর্ষ অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি।

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে স্থায়ীভাবে বসবাস করছেন এবং দুই সন্তানের পড়াশোনার দেখাশোনা করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন