শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৪১

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩ পিএম আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ পিএম
বিজয় থালাপতি। ছবি: সংগৃহীত
expand
বিজয় থালাপতি। ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর করুরে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয় থালাপতির দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) এক সমাবেশে ভয়াবহ পদদলিতের ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া বহু মানুষ আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

ইন্ডিয়া টুডে জানায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে আইসিইউতে ভর্তি এক নারীর মৃত্যু হলে মৃতের সংখ্যা ৪১-এ পৌঁছায়। এদের মধ্যে রয়েছেন ১৮ নারী, ১৩ পুরুষ, ৫ ছেলে শিশু ও ৫ মেয়ে শিশু। নিহতদের মধ্যে ৩৪ জন করুর জেলার, ইরোড, তিরুপুর ও দিন্দিগুল জেলার ২ জন করে এবং সেলেম জেলার ১ জন।

শোকাহত তামিলনাড়ু সরকার নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি ঘটনাটি তদন্তে একটি বিশেষ কমিশন গঠন করা হয়েছে।

অন্যদিকে, আইনি ও সাংগঠনিক বিষয় নিয়ে টিভিকে নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন দলের প্রধান বিজয় থালাপতি।

এনডিটিভি জানায়, বিজয় তার দলের এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় গভীর শোক প্রকাশ করেন। তিনি লেখেন, “প্রিয়জন হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। তবু পরিবারের একজন সদস্য হিসেবে আমি নিহত প্রত্যেকের পরিবারকে ২০ লাখ রুপি এবং আহতদের ২ লাখ রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। এই অর্থ কোনোভাবেই সেই অপূরণীয় ক্ষতির সমান নয়, তবে এটি আমার দায়িত্ব।”

তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং দলের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন। এই ঘটনায় পুরো তামিলনাড়ু রাজ্যজুড়ে শোক ও আলোড়ন ছড়িয়ে পড়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন