শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমি সিঙ্গেল তাই একা থাকি: ববি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ এএম আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০ এএম
ঢালিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি
expand
ঢালিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি

ঢালিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি দীর্ঘ বিরতির পর আবারও শুটিং সেটে ফিরেছেন।

বিএফডিসির ১ নম্বর ফ্লোরে পরিচালক বদিউল আলম খোকনের পরিচালনায় নির্মিত ‘তছনছ’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

শুটিং চলাকালে এক সাক্ষাৎকারে ববি সিনেমা, ব্যক্তিজীবন ও ইন্ডাস্ট্রির নানা প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন।

বিরতির কারণ জানতে চাইলে ববি জানান, পরিবারের সবাই অস্ট্রেলিয়ায় থাকায় তাকে প্রতিবছর কয়েকবার দেশটির টিকিট কাটতে হয়। আমি সিঙ্গেল তাই দেশে একা থাকি। তবুও দেশের প্রতি আলাদা টান আছে বলে নিয়মিতই ফিরতে ইচ্ছে করে তার।

ববি বলেন, দেশের সব ঝামেলা, ব্যস্ততা– এসবের মধ্যেও এক ধরনের টান অনুভব করি। এফডিসিতে এখন কাজ কিছুটা কম, অস্থিরতাও আছে। তবে আমি আশাবাদী, সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে।

শেষ মুক্তিপ্রাপ্ত ছবিটি প্রত্যাশামতো সাফল্য না পাওয়ার বিষয়ে তিনি বলেন, গল্প ভালো হলেও সঠিকভাবে দর্শকের কাছে উপস্থাপনের ঘাটতি ছিল।

“একজন বা দুজনের কারণে পুরো টিমের পরিশ্রম দর্শক পায়নি, এটা হতাশার। তবে এর মধ্যেও আমার বেশিরভাগ কাজই মানুষ পছন্দ করেছে— এটাই আমাকে এগিয়ে যেতে সাহস দেয়।”

‘তছনছ’-এ ববিকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। তিনি জানান, খোকন পরিচালিত সিনেমাগুলো সবসময় বড় আয়োজনের হয়। তার চরিত্র দুটি সম্পূর্ণ ভিন্ন— দুই বোন, একজন একদিকে, অন্যজন অন্যদিকে। দর্শকের জন্য এটি হবে জমজমাট বিনোদন।

শাকিব খানের সঙ্গে জনপ্রিয় জুটির প্রসঙ্গে ববি বলেন, তিনি কখনো কারও নামের সঙ্গে নিজের পরিচয় জুড়ে দিতে চাননি। তবে শাকিবের সঙ্গে কাজ করা সবসময় উপভোগ্য ছিল। তারা একসঙ্গে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন, যার শেষটি ছিল ‘নোলক’। ভবিষ্যতে আবারও একসঙ্গে কাজের সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।

ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা নিয়ে ববি খোলামেলা মন্তব্য করেন। তার মতে, আগের তুলনায় সিনেমা হলের সংখ্যা কমে যাওয়া অন্যতম বড় সমস্যা।

তিনি বলেন, আমি যখন এসেছিলাম, তখন ২০০-২৫০টি হল সক্রিয় ছিল। অথচ একসময় ছিল হাজারেরও বেশি। এখন কিছু হল বন্ধ হয়ে গেছে, আবার সিনেপ্লেক্স তৈরি হচ্ছে। আরও হলে হলে ভালো হতো।

ববির মতে, ব্যক্তিগত ইগো, কাজের বাইরের ব্যস্ততা ও নিজেদের ভুলই ইন্ডাস্ট্রির অগ্রগতিতে বাঁধা তৈরি করছে। ভালো বাজেট দিয়ে চেষ্টা করলে এই ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যেতে পারত। কিন্তু আমরা প্রাপ্য গুরুত্ব দিই না, সেটাই সবচেয়ে কষ্টের।

‘তছনছ’-এর পাশাপাশি ববি আরও কয়েকটি সিনেমায় কাজ করছেন। মুক্তির অপেক্ষায় আছে ‘বউ’, ‘বেইমান’ ও ‘শিরোনাম’।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন