

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দিন ধরে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়—শিল্পকলা একাডেমির এক অনুষ্ঠানে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির নাকি অভিনেতা হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন।
তবে এই খবরকে ভিত্তিহীন ও মিথ্যা বলেছেন হাসান মাসুদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, "এমন কোনো ঘটনার কথা আমি জানি না। হানিয়া আমিরকেও আমি চিনি না। তিনি কবে বাংলাদেশে এসেছেন, সেটিও আমার জানার বিষয় নয়।"
ভাইরাল পোস্টটিতে দাবি করা হয়েছিল, শিল্পকলায় আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিল্পী—আরশ খান, মিলন মালহোত্রা, আদনান আদি, মুন্না খান, রুবেলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সেখানে হানিয়া একে একে সবার সঙ্গে হাত মেলালেও হাসান মাসুদের দিকে নাকি হাত বাড়াননি। এমনকি বর্ণবিদ্বেষী কারণও উল্লেখ করা হয় পোস্টটিতে।
কিন্তু বাস্তবে এ ধরনের কোনো ঘটনার অস্তিত্ব নেই বলে নিশ্চিত করেছেন হাসান মাসুদ।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাতে সানসিল্কের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আসেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।
মন্তব্য করুন
