

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সেমন্তি সৌমির ব্যক্তিগত জীবন ও পছন্দের পরিবর্তন হয়েছে। একসময় বিদেশি ছেলেকে বিয়ে করার স্বপ্ন দেখতেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সেমন্তি সৌমি।
তবে সময়ের সঙ্গে সঙ্গে তার মন বদলেছে, এবং ব্যক্তিগত সিদ্ধান্তও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকা এই অভিনেত্রী খোলামেলা জানালেন নিজের ব্যক্তিগত জীবন ও পেশা সম্পর্কিত অজানা অনেক কথা, যা শুনে ভক্তরা চমকিত হয়েছেন।
সাক্ষাৎকারে সৌমি বলেন, “বিদেশি ছেলের সঙ্গে আসলে মনের মতো সংযোগ থাকে না।”
তিনি আরও বলেন, “যতই ইংরেজিতে কথা বলি না কেন, বাংলা ভাষায় কথা বলার যে মজা, তা সেখানে পাওয়া যায় না। সব অনুভূতি ভাগ করা যায় না।”
সৌমি জানান, আগামী বছর বিয়ের পরিকল্পনা করছেন। তবে তার পছন্দ এখন দেশীয় ছেলে। তার কথায়, “আমার পছন্দ দেশি ছেলে। একটা ভালো দেশি ছেলে দেখে বিয়ে করে ফেলব, আপনারা সবাই দাওয়াত পাবেন।”
মন্তব্য করুন
