

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ ৩৪ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় দেরি হওয়ায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোটগ্রহণ শেষে রাত ১০টা থেকে গণনা শুরু হলেও শুক্রবার দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে, ১৮টি হলের ফলাফল গণনা শেষ হলেও এখনো ২১ হলের কেন্দ্রীয় সংসদের ভোটের বাক্স খোলেনি নির্বাচন কমিশন। ফলে প্রায় ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও অনিশ্চয়তায় রয়েছে নির্বাচনের ফলাফল।
নির্বাচনে ব্যবহার উপযোগী ওএমআর মেশিন কেনা হলেও শেষ মুহূর্তে তা বাতিল করে ম্যানুয়াল গণনার সিদ্ধান্ত নেয়ায় অসন্তোষ ছড়িয়ে পড়েছে রিটার্নিং কর্মকর্তাদের মধ্যে।
ফজিলাতুন্নেছা হলের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সুলতানা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ওএমআর থাকার পরও ম্যানুয়াল গণনা প্রশাসনের চরম অব্যবস্থাপনা। এভাবে গণনা করতে গেলে আরও তিন দিন লাগতে পারে।
তিনি আরও বলেন, সহকর্মী জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে তারা ভেঙে পড়েছেন। তিনি বলেন, সময়মতো ফল ঘোষণা করা হলে এ মর্মান্তিক ঘটনা এড়ানো যেত।
এবারের নির্বাচনে ১১ হাজার ৮৪৩ জন ভোটারের মধ্যে প্রায় ৮ হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে নানা অভিযোগ তুলে ছাত্রদলসহ পাঁচটি প্যানেল ও পাঁচজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
ফলাফল ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিনেট ভবনসহ গুরুত্বপূর্ণ স্থানে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
মন্তব্য করুন
