শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চলছে জরুরি সভা, জাকসুর ভোট গণনা বন্ধ

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ পিএম আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম
expand
চলছে জরুরি সভা, জাকসুর ভোট গণনা বন্ধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টায়।

তবে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টা পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশিত হয়নি।

এদিকে ভোট গ্রহণ শেষ হওয়ার ২৫ ঘণ্টা পর হঠাৎ ভোট গণনা বন্ধ রাখা হয়েছে। জানা গেছে, ভোট গণনা বন্ধ রেখে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

উভয় পক্ষ পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য আলোচনায় যুক্ত রয়েছেন। সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয়েছে এবং যথাসময়ে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন প্রায় ১১ হাজার ৭০০ জন, যার মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন, এজিএস পদে ১৬ জন এবং নারী প্রার্থী রয়েছেন ৬ জন।

মোট আটটি পূর্ণ ও আংশিক প্যানেল অংশ নিলেও ভোট চলাকালে কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেলসহ পাঁচটি প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন