

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা জানিয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদলসহ কয়েকটি প্যানেল ভোট বর্জনের পেছনে কারচুপির অভিযোগই মূল কারণ।
তিনি বলেন, সারা দিন ধরে জাকসু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। মুহূর্তে মুহূর্তে খবরের আপডেট এসেছে। আমরা দেখেছি ছাত্রদলের প্যানেল সংবাদ সম্মেলন করেছে, শিবিরের প্যানেলও করেছে। এছাড়া হল থেকে প্রার্থী হওয়া শিক্ষার্থীরাও বিভিন্ন সময়ে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। তিনজন শিক্ষকও ভোট বর্জনের কথা জানিয়েছেন, প্রত্যেকেই একই ধরনের অভিযোগ করেছেন—কারচুপির কথা, আগের থেকে ব্যালট বাক্স ভরে রাখার সম্ভাবনা।
রুমিন ফারহানা আরও বলেন, একটি হলে ২৯৯টি ভোটার থাকা সত্ত্বেও ৪০০টি ব্যালট কেন দেওয়া হলো তা প্রশ্নবিদ্ধ। বলা হয়েছে ১০-২০ শতাংশ বেশি ব্যালট প্রিন্ট করা হয়েছে। এছাড়া ভোটারদের ছবিযুক্ত তালিকা প্রস্তুত করা হয়নি, তাই যে কেউ যেভাবে চাই ভোট দিতে পেরেছে। প্রার্থীদের সন্দেহ আছে যে যারা আসলে ভোটার নন, তারাও ভোটে অংশ নিয়েছে।
তিনি জানান শুধু ছাত্রদল নয়, অন্য প্যানেলগুলোরও মনে হচ্ছে নির্বাচন স্বচ্ছ ও প্রশাসন দায়িত্ব সঠিকভাবে পালন করেনি। এই কারণে ভোট বর্জন করা হয়েছে। যে কারণগুলো দেখানো হয়েছে, তা অজুহাত নয়, বরং জনগণের বিচার করার বিষয়।
মন্তব্য করুন
