

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ ৩৩ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।
নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম জানিয়েছেন, এবার ফলাফল ম্যানুয়ালি গণনা করা হচ্ছে। এ কারণে চূড়ান্ত ফলাফল জানতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৭ জন। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৮ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী ছিলেন।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে স্থাপিত ২২৪টি বুথে। এর মধ্যে ১০টি ছাত্রী হল এবং ১১টি ছাত্র হল। প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও সমান সংখ্যক সহকারী কর্মকর্তা।
ভোটাররা কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য মোট ৪০টি ব্যালটে টিক চিহ্ন দিয়ে ভোট প্রদান করেন।
মন্তব্য করুন
